শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ঈদে অপুর চমক

শনিবার, জুন ১৭, ২০২৩

প্রিন্ট করুন

চিত্রনায়িকা অপু বিশ্বাস এক যুগেরও বেশি সময়ে ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। একটা সময় ছিল যখন ঈদের সিনেমা মানেই অপু-শাকিব জুটির সিনেমা। দীর্ঘদিন পর দর্শক তাদের প্রিয় নায়িকাকে আবারো ঈদে দেখতে পাবেন। তবে নায়িকা রুপের পাশাপাশি এবার তিনি প্রযোজক হিসেবেও আলোচনায় থাকবেন। কারণ সরকারি অনুদানের ‘লাল শাড়ি’ সিনেমাটি আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
তানভীর আহমেদ সিডনীর কাহিনি ও সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস।

আগামী ১৮ জুন সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে জানান এই ঢালিউড কুইন। সেন্সর ছাড়পত্র হাতে পেলেই দেয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা।

‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প নিয়ে। প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমা নিয়ে বন্ধন বিশ্বাস বলেন, লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরে সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে!

অপু-সাইমন ছাড়াও ‘লাল শাড়ি’ সিনেমায় আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন