শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ঈদে সিলেটের তামাবিল স্থলবন্দর বন্ধ থাকবে আট দিন

শুক্রবার, এপ্রিল ২৯, ২০২২

প্রিন্ট করুন

সিলেট: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে সিলেটের তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কাস্টমসের উপ কমিশনার (স্থল শুল্ক স্টেশন) শাহেদ আরেফিন জাহেদি গণ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২ অথবা ৩ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। তাই তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক সব কার্যক্রম ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত মোট আট দিন বন্ধ থাকবে। ৭ মে থেকে বন্দরের সব কার্যক্রম ফের চালু হবে।

শাহেদ আরেফিন জাহেদি বলেন, ‘সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন, তারা ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন। ব্যবসায়ীরা কার্যক্রম না চালালে আমাদেরও কোন কাজ থাকছে না।’

তবে সরকারিভাবে তামাবিল স্থলবন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম খোলা থাকবে বলে তিনি জানান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন