ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সোমবার (২ এপ্রিল) থেকে আগামী বুধবার (৪ এপ্রিল) পর্যন্ত এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্থলবন্দরের ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ নিয়ে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মে দিবস উপলক্ষে রোববার (১ মে) বন্দরের আমাদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আর ঈদুল ফিতর উপলক্ষে সোমবার-বুধবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (৫ মে) থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন