ঢাকা: ঢাকার উত্তরায় নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা সম্ভব হয় নি।
সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ং শোরুমের সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন গণ মাধ্যমকে বলেন, ‘বিকালে নির্মাণাধীন বিআরটির একটি গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় গার্ডাটি রাস্তার ওপর থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে করে প্রাইভেটকারে থাকা চারজন যাত্রী নিহত হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে একজন সন্ধ্য়ায় মারা যান।’
এ দিকে, দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের দেখা দিয়েছে।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন