রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

উত্তর আমেরিকার সর্ববৃহৎ ব্রুকলিন পথমেলা ১৯ মে

বৃহস্পতিবার, মে ২, ২০২৪

প্রিন্ট করুন

নবম বারের মতো বাংলাদেশি-আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব ইউএস ইনক (বাফ্স) ও ৬৬ প্রিসেন্ট কমিউনিটি কাউন্সিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার সর্ববৃহৎ পথমেলা ‘ব্রুকলিন মেলা’।

রোববার (১৯ মে) চার্চ এভিনিউতে অনুষ্ঠিত হবে এই মেলা। যেখানে বিভিন্ন পরিবেশনা নিয়ে থাকবেন দেশ-বিদেশি স্বনামধন্য সব গায়ক-গায়িকা

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক বিশ্লেষক ব্যবসায়ী আবু জাফর মাহমুদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন পেনডামিক হিরো ডা. হামিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবর উপস্থিত থাকবেন গিয়াস আহমেদ, মোহাম্মদ হানিফ এবং এটর্নী মঈন চৌধুরী।

এই পথমেলার চেয়ারম্যান হিসেবে রয়েছেন, সৈয়দ এস এম রেজা, প্রধান উপদেষ্টা এটর্নী মঈন চৌধুরী, চীফ কো-অর্ডিনেটর নুরুল আজিম, কো-চেয়ারম্যান আবছার উদ্দিন, উপদেষ্টা মনির আহমেদ ও কামাল হোসেন মিঠু, কো-অর্ডিনেটর আহসান হাবিব, আহ্বায়ক শাহ নেওয়াজ, যুগ্ম সাংস্কৃতিক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইকবাল হায়দার এবং সদস্য সচিব হিসেবে আছেন ফিরোজ আহমেদ।

সংগঠনটির সভাপতি কাজী আজম এবং সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস বলেন, আমরা প্রতিবারের ন্যায় এবারও একটি জাঁকজমকপূর্ণ পথমেলার আয়োজন করতে যাচ্ছি। আশা করি সুষ্ঠু সুন্দর পরিবেশে উৎসমুখর এই মেলা আয়োজন করতে পারবো। এই মেলার মাধ্যমে যেমন একটি চমৎকার মিলনমেলার সৃষ্টি হবে তেমনি দেশিয় সংস্কৃতি চর্চা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন