পেন্টাগন (ওয়াশিংটন): যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মঙ্গলবার (১৯ অক্টোবর) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে এবং দেশটিকে ‘পরিস্থিতি অস্থিতিশীল করার মত আর কোন কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে জাপান সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে অবগত রয়েছি এবং কোরিয়া প্রজাতন্ত্র ও জাপানের সাথে ঘনিষ্ঠভাবে পরামর্শ করেছি।’ খবর এএফপির।
বিবৃতিতে আরো বলা হয়, ‘এ ঘটনা মার্কিন কর্মী, অঞ্চল অথবা আমাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করে নাই।’



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন