চট্টগ্রাম: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা করেছে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ‘আধুনিক চিকিৎসা ব্যবস্থা- বর্তমান সরকারের উদ্যোগ’ শীর্ষক এ সভা চট্টগ্রাম সিটির হোটেল প্যারামাউন্ট সিটিতে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ডাক্তার মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সাবেক সভাপতি ডাক্তার আব্দুল করিম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সহ-সভাপতি ডাক্তার সালেহ আহমদ সুলেমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ডাক্তার অঞ্জন কুমার দাস, চট্টগ্রাম আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার দেবব্রত ভট্টাচার্য, সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী।
আব্দুল করিম বলেন, ‘বর্তমান হোমিওপ্যাথিক বোর্ড অত্যন্ত দক্ষতার সাথে চিকিৎসা খাতে জনগণের সেবা দিয়ে যাচ্ছে। তবে হোমিওপ্যাথিক গবেষণায় সরকারের অর্থ বরাদ্দ বৃদ্ধি পেলে ব্যাপক পরিসরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে হোমিওপ্যাথি বোর্ড সাফল্য অর্জন করতে পারবে।’
সালেহ আহমদ সুলেমান বলেন, ‘আমরা চেষ্টা করছি, সাধারণ জনগণ যেন সঠিকভাবে সুচিকিৎসা পায়। তবে বিভিন্ন সময়ে স্বাস্থ্য খাতে অসামঞ্জস্যতা দেখা যায়। যার ফলে রোগীদের হয়রানি হতে হয়। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্বাস্থ্য খাতে স্বতন্ত্র কমিশন গঠন করা দরকার।’
মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ বলেন, ‘আমরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দৃশ্যমান কর্মযজ্ঞ দেখতে পাচ্ছি। তবে স্বাস্থ্য খাতে যতটুকু উন্নয়ন দরকার, তা অত্যন্ত অপ্রতুল। আমরা মনে করি, উন্নত রাষ্ট্র করতে হলে আধুনিক চিকিৎসা ব্যবস্থার বাস্তবায়ন জরুরি। সেবার মানের দিক থেকে আমরা অত্যন্ত তলানীতে রয়েছি। এখনো দেশের শতকরা ৩০ ভাগ জনগণ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত। পাশাপাশি দেশের ১২ ভাগ জনগণ সুচিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে। সরকারি জন প্রতিনিধিরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে স্বাস্থ্য খাতের এ ভঙ্গুর দশা থেকে জাতি মুক্তি পাবে বলে।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন