বুধবার, ২৫ মার্চ ২০২৬

শিরোনাম

‘এই যুদ্ধ জেতা হয়ে গেছে’ — ঘোষণা দিলেন ট্রাম্প

বুধবার, মার্চ ২৫, ২০২৬

প্রিন্ট করুন

মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘এই যুদ্ধ জেতা হয়ে গেছে। শুধু মিথ্যা সংবাদমাধ্যমই এটা চালিয়ে যেতে পছন্দ করে।’

হোয়াইট হাউসের ওভাল অফিসে নতুন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিনের শপথ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ট্রাম্প আরও জানান, ‘ইরান একটি চুক্তি করতে যাচ্ছে। নতুন নেতৃত্ব আমাদের একটি উল্লেখযোগ্য উপহার দিয়েছেন যা দেখিয়েছে আমরা সঠিক মানুষদের সঙ্গে কাজ করছি।’

তবে ইরানের কোন পক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্র এখন আলোচনা করছে তা তিনি প্রকাশ করেননি।

পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্প বললেন, ‘কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। ইরান সেটায় রাজি হয়েছে। আমরা ভালো দরকষাকষির অবস্থানে আছি। নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে আছি। তাদের কোনো নৌবাহিনী, বিমানবাহিনী বা মিসাইল সুরক্ষা নেই। তাদের বেশিরভাগ উৎক্ষেপণই আমরা ধ্বংস করে দিয়েছি।’

চলমান আলোচনার বিষয়ে ট্রাম্প নিশ্চিত করলেন, ‘আমরা এখন আলোচনা করছি। ইরান একটি চুক্তি করতে চায়। ওই পরিস্থিতিতে থাকলে কে না চাইত? তাদের যা কিছু ছিল সব প্রায় শেষ হয়ে গেছে।’

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আরও কড়া ভাষায় বললেন, ‘আধুনিক ইতিহাসে কোনো সেনাবাহিনী এত দ্রুত ও ঐতিহাসিকভাবে ধ্বংস হয়নি। প্রথম দিন থেকেই তাদের অপ্রতিরোধ্য শক্তিতে পরাজিত করা হয়েছে। এজন্যই আমরা নিজেদের এই আলোচনার অংশ মনে করি।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন