শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

একে-২০৩ অ্যাসল্ট রাইফেল তৈরির চুক্তি সই ভারত-রাশিয়ার

মঙ্গলবার, ডিসেম্বর ৭, ২০২১

প্রিন্ট করুন
download 7

চলমান ডেস্ক: ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হবে অত্যাধুনিক অস্ত্র পাঁচ লাখ একে-২০৩ অ্যাসল্ট রাইফেল। সোমবার (৬ ডিসেম্বর) পাঁচ হাজার ১০০ কোটি টাকার সেই চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছে দুই দেশ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গে সইগুর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে এ চুক্তি হয়েছে। ২০২১-২০৩১ সাল পর্যন্ত দুই দেশ সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে এক অপরকে সহায়তা ব্যাপারেও কথা-বার্তা হয়েছে। খবর হিন্দুস্থান টাইমস বাংলার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বার্ষিক সামিটের আগেই এ দিন দুই পক্ষের মধ্যে এ চুক্তি হয়েছে। দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়েও মিটিংয়ের আয়োজন করা হয়েছে। শুধু সামরিক ক্ষেত্রেই নয়, ব্যবসায় বাণিজ্য, মহাকাশ গবেষণা, প্রযুক্তি, শক্তিসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে চুক্তির সম্ভাবনা রয়েছে। আফগানিস্তান ইস্যু নিয়েও দুপক্ষের মধ্যে কথা-বার্তার সম্ভাবনা রয়েছে।

ভারত ও রাশিয়ার যৌথ সহযোগিতায় উত্তর প্রদেশে তৈরি হবে একে-২০৩ রাইফেল। ইন্দো-রাশিয়ান রাইফেল প্রাইভেট লিমিটেডের নামে তৈরি হবে এ অত্যাধুনিক রাইফেল। গত সপ্তাহেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এ প্রজেক্টটি অনুমোদন করেছে। প্রায় তিন দশক আগে তৈরি ইনসাসের জায়গা নেবে অত্যাধুনিক এক-২০৩।

এ দিকে, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম যে কোন সময় সম্পূর্ণ হতে পারে। এটাও রাশিয়ার সঙ্গে প্রায় পাঁচ দশমিক চার বিলিয়ন ডলারের চুক্তি। আমেরিকার নানা হুঁশিয়ারির মধ্যেই গত প্রায় দুই বছর ধরে ভারত ও রাশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ মতামত বিনিময় শুরু হয়। ২০২৫ সালের মধ্যে দুপক্ষের মধ্যে প্রায় ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের টার্গেটও নেওয়া হয়েছে।  

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী টুইট করে জানিয়েছেন, ভারতের প্রতি রাশিয়ার এ সমর্থন প্রশংসার যোগ্য। আমাদের আশা, এ পারস্পরিক সহযোগিতা গোটা রিজিয়নে শান্তি ও স্থিতাবস্থা আনবে। স্মল আর্মস ও মিলিটার কো অপারেশনের ক্ষেত্রে একাধিক চুক্তি সই করা হচ্ছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন