সিএন প্রতিবেদন: গত সপ্তাহে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। দীর্ঘ সময় পর এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩৫ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে।
জানা যায়, ১৩ ডিসেম্বর পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার, যা এক সপ্তাহ আগে ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩৫ মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে।
আইএমএফ, এডিবির ঋণসহ অন্যান্য উৎস থেকে পাওয়া ঋণ যোগ হওয়ার পর বৈদেশিক মুদ্রার মজুত আরও বাড়বে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ মিলিয়ন ডলারসহ ডিসেম্বরে বিভিন্ন উৎস থেকে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন