সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

এপিক হেলথ কেয়ারের সাথে র‍্যাংকস এফসির সাথে সেবা চুক্তি

বুধবার, মার্চ ২, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের সাথে স্বাস্থ্য সেবা সংক্রান্ত করপোরেট চুক্তি সই করেছে র‍্যাংকস এফসির।

রোববার (২৭ ফেব্রুয়ারী) র‍্যাংকস এফসির কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি সই হয়।

র‍্যাংকস এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন ও এপিক হেলথ কেয়ারের সিওও ডাক্তার মো. এনামুল হক চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে র‍্যাংকস এফসির এইচআর এন্ড এডমিন ম্যানেজার রঞ্জিত দে, এপিকের বিজনেস ডেভলপমেন্ট ডিরেক্টর জসিম উদ্দিন, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে র‍্যাংকস এফসি প্রপার্টিজের কর্মকর্তা-কর্মচারী, ফ্ল্যাট ওনার্স ও তাদের পরিবার এপিক হেলথ কেয়ারের সব সেবায় বিশেষ সুবিধা পাবেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন