শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

এফডিএনওয়াই লেফটেন্যান্টকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক

শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: কুইন্সে ছুরিকাঘাতে অ্যালিসন রুসো-এলিং(৬১) নামে এক নিউইয়র্ক ফায়ার সার্ভিস (এফডিএনওয়াই) ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস লেফটেন্যান্টকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনকে ২৪ বছর বয়সী যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) বিকেলে কুইন্সের এস্টোরিয়ার ২০ তম অ্যাভিনিউ এবং স্টেইনওয়ে স্ট্রিটের সংযোগস্থলের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, লেফটেন্যান্ট অ্যালিসন রুসো-এলিং ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে। কোন রকম প্ররোচনা ছাড়াই অভিযুক্ত ভুক্তভোগীর শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।পরে তাকে মাউন্ট সিনাই কুইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, সন্দেহভাজন হালকা ধূসর টি-শার্ট পরিহিত ছিলো। হত্যার পর সে ঘটনাস্থল থেকে পালিয়ে তার তৃতীয় তলা বাড়িতে আত্মগোপন করে। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

নিউইয়র্কের মেয়র এরিক এডামস বলেছেন,আমরা এই শহরের একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তিকে হারিয়েছি।এর শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। হামলাকারীকে অবশ্যই জবাবদিহি করতে হবে, শাস্তি পেতে হবে।

এফডিএনওয়াইয়ের ভারপ্রাপ্ত কমিশনার লরা কাভানাঘ বলেন, রুশো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রথম প্রতিক্রিয়াকারী ছিলেন যিনি এফডিএনওয়াই ইএমএসের অহংকার। তার সাহসিকতা ও জীবনরক্ষামূলক কাজের জন্য সকলের কাছে পরিচিত। তিনি তার কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছেন।

তিনি আরও বলেন, এই ক্ষতি কোন দিন পূরণ হবে না। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে অভিযুক্তের বিচারের দাবি জানাচ্ছি

রুশো ১৯৯৮ সালে একজন ইএমটি হিসাবে এফডিএনওয়াইতে যোগদান করেন। ২০০২ সালে তিনি প্যারামেডিক এবং ২০১৬ সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হন। তিনি স্টেশন ২০, স্টেশন ১৭, স্টেশন ১৬, স্টেশন ৪৫ সহ শহরজুড়ে একাধিক ইএমএস স্টেশনে কাজ করেছিলেন। তিনি গত বছর থেকে কুইন্স ট্যাকটিক্যাল রেসপন্স এবং স্টেশন ৪৯ এ কর্মরত ছিলেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন