শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

এবার কানাডার নিষেধাজ্ঞার কবলে পুতিনের দুই মেয়ে

বৃহস্পতিবার, এপ্রিল ২১, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: ২০১০ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক ও আফগানিস্তানের যুদ্ধসংক্রান্ত পাঁচ লাখ গোপন নথি ফাঁস করার অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার আদেশ দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। বুধবার (২০ এপ্রিল) দেশটির আদালত এ আদেশ দেয।

জানা গেছে, এখন অ্যাসাঞ্জকে প্রত্যর্পণ বিষয়ে যুক্তরাজ্য সরকারের অনুমতির প্রয়োজন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হবে অ্যাসাঞ্জকে। সেখানে তাঁর ১৭৫ বছর কারাদণ্ড হতে পারে। তবে অ্যাসাঞ্জের আইনজীবীরা সিদ্ধান্ত গ্রহণের ১৪ দিনের মধ্যে নতুন করে আবেদন করতে পারবেন।

অ্যাসাঞ্জের মামলাটি যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে চলছে। আদালতের দেওয়া নতুন সিদ্ধান্তের ফলে এই দীর্ঘ চলা মামলায় ইতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রীতির কাছে আবেদন জানাবেন বলেও জুলিয়ানের আইনজীবীরা জানিয়েছেন। এ ছাড়া তাঁরা মামলার অন্য বিষয়গুলো ধরেও আপিল করতে পারেন। অ্যাসাঞ্জের আইনি পরামর্শদাতা সংস্থা বার্নবার্গ পিয়ার্স সলিসিটরস গত মাসে এক বিবৃতিতে জানিয়েছিল, জুলিয়ান এর আগে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে হাইকোর্টের কাছে আবেদন জানাননি।

অ্যাসাঞ্জকে গত মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে আপিল করার অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছিল।

এর আগে, গ্রেপ্তার এড়াতে সাত বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন অ্যাসাঞ্জ। সেখান থেকে ২০২০ সালের ১১ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। গত জানুয়ারিতে যুক্তরাজ্যের একটি নিম্ন আদালত অ্যাসাঞ্জকে প্রত্যর্পণে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন