নিজস্ব প্রতিবেদক: এবার ভারতের আবাসন ব্যবসার দিকে নজর দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন ট্রাম্পের ছেলে ও দ্য ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। মূলত ভারতীয় রিয়েল এস্টেট বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েই ভারতে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র।
ভারতে ট্রাম্পের কোম্পানি মুম্বাই ভিত্তিক ট্রাইবেকা ডেভেলপারদের সঙ্গে যৌথভাবে ব্যবসা করবে। ভারতীয় ট্রাইবেকা গ্রুপ ইতোমধ্যে ‘ট্রাম্প’ ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল প্রকল্প নির্মাণ করতে লোধা গ্রুপসহ স্থানীয় ডেভেলপারদের সঙ্গে চুক্তি করেছে। এখন পর্যন্ত চারটি বিলাসবহুল প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পুনেতে এরই মধ্যে একটি সম্পন্ন হয়েছে।
ট্রাইবেকা ডেভেলপার্স এক বিবৃতিতে বলেছে, ট্রাইবেকা ডেভেলপারসের ১০ তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এ মাসে ভারতে আসবেন বলে আশা করা হচ্ছে। এ সফরের সময় ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ট্রাইবেকা ডেভেলপারসের প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা উভয়েই দেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করতে পারেন।
ভারতে বর্তমানে চারটি ট্রাম্প প্রকল্প রয়েছে। এগুলো হলো—ট্রাম্প টাওয়ার দিল্লি-এনসিআর, ট্রাম্প টাওয়ার কলকাতা, ট্রাম্প টাওয়ার পুনে এবং ট্রাম্প টাওয়ার মুম্বাই।
২০১৭ সালের নভেম্বরে ১৪০টি অতি-বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিশিষ্ট কলকাতায় ট্রাম্প টাওয়ার নির্মাণ করা হয়। ইউনিমার্ক গ্রুপ, আরডিবি গ্রুপ এবং ট্রাইবেকা ডেভেলপার্স এই টাওয়ার নির্মাণ করে।
২০১৮ সালে হরিয়ানার গুড়গাঁওয়ে ট্রাম্প অর্গানাইজেশনের চতুর্থ আবাসন প্রকল্পটি এমথ্রিএম রিয়েল এস্টেট নির্মাণ করে।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন