শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

ঐকমত্য কমিশনের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক

মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজের নেতৃত্বে

মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় গুলশানে আমেরিকান রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবারের বৈঠকে ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান। অন্যদিকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দারসহ কয়েকজন কমিশন সদস্য। সূত্র জানায়, বৈঠকে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং জাতীয় ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন