ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিকস জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, ‘ওমানের সালালাহ বন্দরের কাছাকাছি এলাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনীকে সহায়তাকারী একটি লজিস্টিকস জাহাজকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে।’
ইরান আরও দাবি করেছে, জাহাজটি বন্দরের একটি উল্লেখযোগ্য দূরত্বে অবস্থান করছিল এবং সেখানেই এ হামলা চালানো হয়।
তবে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন