শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

ওমিক্রন: নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর বিয়ে বাতিল

রবিবার, জানুয়ারী ২৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে নিউজিল্যান্ডজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করায় নিজের বিয়ের অনুষ্ঠান স্থগিত করেছেন দেশটির  প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সাথে তার বিয়ের কথা ছিলো। 
স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নে বিয়ে বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, “আমার বিয়ের আনুষ্ঠানিকতা এখন এগোচ্ছে না। আগামীকাল সোমবার থেকে দেশে মাস্ক পরা ও জনসমাগম এড়িয়ে চলা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এটি লকডাউন নয়।”

এ সময় তিনি সকলকে করোনার স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান
জানা গেছে, সম্প্রতি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে দেশটির একই পরিবারের নয়জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। ডেল্টার চেয়ে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় ‘রেড সেটিং’ নামে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডে মহামারি শুরুর পর এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫২ জন। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন