ইফতেখার ইসলাম: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করতে করোনার দুই ডোজ টিকা যথেষ্ট নয় বলে দাবি করেছেন গবেষকরা। সোমবার (১৩ ডিসেম্বর) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষকরা জানিয়েছেন, ওমিক্রন প্রতিরোধে দুই ডোজ টিকা শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি গঠন করতে সক্ষম নয়। তার প্রমাণ হিসেবে টিকা নিয়েও ওমিক্রনে আক্রান্তের বিষয়টি তুলে ধরেছেন গবেষকরা।
গবেষকরা বলছেন, তারা অস্ট্রাজেনেকা, ফাইজার বায়োটেকের করোনা ভ্যাকসিনের উপর গবেষণা করে এমন বিষয় খুঁজে পেয়েছেন।
তবে দুই ডোজ টিকা ওমিক্রনের বিরুদ্ধে লড়তে কম কার্যকরী হলেও তা গুরুতর রোগ, হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে এমন কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন অক্সফোর্ডের অধ্যাপক ম্যাথিউ স্নেপ।
এইদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল রোববার সতর্ক করে বলেছিলেন, ওমিক্রন কতটুকু ভয়ানক সে আলোচনা না করে আপনার সুরক্ষা মেনে চলুন। ওমিক্রন প্রতিরোধে করোনার বুস্টার শট নেওয়ার আহ্বান জানান তিনি।
এইদিকে গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ওমিক্রনে আক্রান্তের হার বেশি হলেও এর ঝুঁকি কম। তবে এর একদিন পর যুক্তরাজ্য ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়েছে।
আইআই/



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন