মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

শিরোনাম

ওমিক্রন শনাক্তের পর বিশ্বে মারা গেছে পাঁচ লাখ মানুষ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১০, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাসের ধরন ওমিক্রন শনাক্তের পর এ পর্যন্ত পাঁচ লাখ লোক মারা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়ে একে অতি মর্মান্তিক বলে উল্লেখ করেছে।

সংস্থার ইন্সিডেন্ট ব্যবস্থাপক আবদি মোহাম্মদ বলেছেন, ‘গত নভেম্বরের শেষে ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে ঘোষণার পর বিশ্বে ১৩ কোটি লোক এতে আক্রান্ত হয়েছে ও মারা গেছে পাঁচ লাখ লোক।’

তিনি আরো বলেন, ‘সবাই যখন বলছে ওমিক্রন তীব্র নয়, কিন্তু তারা একটি বিষয় মিস করছে যে এটি শনাক্তের পর থেকে এ পর্যন্ত এতে পাঁচ লাখ লোক মারা গেছে। এটি সত্যিই অতি মর্মান্তিক।’

ওমিক্রন শনাক্তের পর এটি ডেল্টা ধরনকে টপকে গেছে। এটি সহজেই ছড়িয়ে পড়েছে, কারণ ওমিক্রন খুবই সংক্রামক। যদিও এতে তীব্র অসুস্থ হওয়ার কারণ নেই।

হুর করোনা ভাইরাস বিষয়ক টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কারখোভ বলেন, ‘ওমিক্রন শনাক্তের সংখ্যা খুবই আশ্চর্যজনক। কিন্তু সত্যিকারের সংখ্যা আরো বেশি হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা মহামারির মাঝামাঝি অবস্থায় আছি। এখনও অনেক দেশ ওমিক্রনের চূড়ান্ত পার করেনি।’

মারিয়া ভ্যান বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। এটি খুবই উদ্বেগের বিষয়।
ভাইরাসটি ক্রমাগত বিপদজনক হয়ে উঠছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন