নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কোটি টাকা মূল্যের স্বর্ণের চালানসহ ৪ জনকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। জব্দকৃত চালানে হোয়াইট গোল্ড (সাদা স্বর্ণ) রয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) আসা ৪ যাত্রীর কাছ থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।
আটকরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ আব্দুল জলিলের ছেলে শেখ মো. জাহিদ, সিলেটের কানাইঘাট উপজেলার আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, একই উপজেলার মন্তাজ আলীর ছেলে বশির উদ্দিন ও নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর কাস্টমসের উপ কমিশনার (ডিসি) মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকদের কাছ থেকে একটি করে স্বর্ণের আয়রন, জুসার মেশিন ও এয়ার কমপ্রেসার জব্দ করা হয়। এগুলো স্বর্ণ গলিয়ে তৈরি করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের পরিমাণ ১১ কেজি ২২০ গ্রাম। যার বাজার মূল্য ৭ কোটি ৭২ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন