রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

কুইন্সে ছুরিকাঘাতে ৩ নারী নিহত

শনিবার, নভেম্বর ১৯, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের কুইন্সে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের প্রত্যেকের শরীরে মারাত্বকভাবে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) স্প্রিংফিল্ড গার্ডেন সেকশনের ১৪৬-৩৯ ১৮২ তম স্ট্রিটে এ ঘটনা ঘটে। এতে নিহতদের একজনের বয়স ২৬ বছর অপর দুইজন ৫৭ এবং ৪৬ বছর বয়সী।

জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে একজন হোম হেলথ এড তাদের দেখতে পান। পরে পুলিশে খবর দিলে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকরীরা বলছেন, এটিকে প্রাথমিকভাবে ট্রিপল হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। আমরা ধারণা করছি পারিবারিক কলহের জেরে এমনটা ঘটেছে। বাকিটা তদন্তে সাপেক্ষে জানা যাবে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন