রবিবার, ২৯ মার্চ ২০২৬

শিরোনাম

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

রবিবার, মার্চ ২৯, ২০২৬

প্রিন্ট করুন

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল।

পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি আরো জানান, তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন