মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শিরোনাম

কবিতা: এতিমের ভিক্ষে

সোমবার, জানুয়ারী ৩, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 03T221902.312 1

সাজ্জাদ হোসেন

পৌষের হাড় কাঁপুনে শীতে
নগ্নদেহে পেটে নিয়ে ক্ষিধে,
অবুঝ শিশু হাত পাতে-
‘দেও না বাবু শীতে কিছু খেতে।
আমরা গরীব, বাবু-
ক্ষিধে আর শীতে বড় কাবু,
তোমাদের হাজার আছে-
খোলা আকাশে দেও না একটি তাবু।
আমরা গরীব অনাথ
দু‘দিন খায় নি ভাত,
খালি গায়ে কাটে হিম রাত
ছেঁড়া জামা দিলে হবে না বরবাদ।
ওহে সূর্য মামা-
তোমার কাছে চাইনে জামা,
দেখ না শীতের তেজে শরীর কাঁপা?
জলদি তোমার হয় না কেন জাগা?
ওহে আল্লাহ-ভগবান-যিশু
ধনকুব দেয় না আমাদের কিছু,
নিপাত করো ক্ষিধে-হিম নিশু
বাঁচাও তোমার অনাহারী এতিম শিশু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন