সিএন প্রতিবেদন: কানেক্টিকাটে যাত্রা শুরু করেছে নিত্যপন্যের দোকান আপনার বাজার। উদ্বোধনের দুই দিনের মধ্যেই দোকানটি ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার (২৩ জুন) বিকেলে কানেক্টিকাটের স্ট্যামফোর্ড সিটির ১৫১ স্প্রুস স্ট্রিটে দোকানটি উদ্বোধন করা হয়।
‘আপনার বাজার’ স্টামফোর্ড সিটির একমাত্র দোকান, যেখানে হালাল মাছ, মাংস ও তরতাজা সবজি পাওয়া যায়। এছাড়াও এই দোকানে যাবতীয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিও সূলভ মূল্যে পাওয়া যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টামফোর্ড সিটির মেয়র ক্যারোলিন সিমন্স।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট আছিয়া আক্তার, ভাইস প্রেসিডেন্ট কোরবান আলি শিকদার, স্টোর ম্যানেজার মো. আরিফুল ইসলাম, সিএফও এমরান বকস, ফাউন্ডার মাহমুদুল আলম দিপু, মো. শাহজাহান, নুর উদ্দিন আহমেদ জসিম প্রমুখ।
এ দিকে দোকান উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য পন্য ক্রয়ের উপর বিশেষ অফার ঘোষণা করেছে দোকান কর্তৃপক্ষ। প্রতি ১০০ ডলারের বাজার কিনলে ৪ পাউন্ড দেশি ব্রান্ডের ডাল ফ্রি, ২০০ ডলারের বাজার কিনলে ১০ পাউন্ড কৃষক ব্রান্ডের চাল ফ্রি, ৩০০ ডলারের বাজার কিনলে ২০ পাউন্ড বাসমতি চাল ফ্রি। এই অফার আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে।
সিএন/এমটি



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন