বুধবার, ১৮ মার্চ ২০২৬

শিরোনাম

করোনার কবলে পড়লেন অস্ট্রিয়ার সরকার প্রধান নেহাম্মার

শনিবার, জানুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন
curl 1

চলমান ডেস্ক: করোনাভাইরাসের কবলে পড়েছেন অস্ট্রিয়ার সরকার প্রধান কার্ল নেহাম্মার। শুক্রবার (৭ জানুয়ারি) পরীক্ষায় তার এ ভাইরাস সনাক্ত হয়। চ্যান্সেলরের দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

তারা জানায়, নেহাম্মারের করোনাভাইরাসের কোন উপসর্গ ছিল না। তিনি টিকার দুই ডোজ ও বুস্টার টিকা নিয়েছেন।

কার্ল নেহাম্মার এক বিবৃতিতে বলেছেন, ‘উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। আমি ভাল আছি।’

‘বুস্টার ডোজ দেয়ার ব্যাপারে আমার সমর্থন অব্যাহত থাকবে। এ ডোজ করোনাভাইরাসের যে কোন ধরনের বিরুদ্ধে আপনাকে নিশ্চিতভাবে সুরক্ষা দেবে।’ যোগ করেন তিনি

অস্ট্রিয়ায় যারা কোন টিকা নেননি, তারা বর্তমানের লকডাউনের মধ্যে রয়েছেন। তাদের সংখ্যা দেশের মোট জনসংখ্যার সর্বোচ্চ প্রায় ৩০ শতাংশ। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে তা সর্বোচ্চ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন