শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

করোনায় আক্রান্ত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি

সোমবার, নভেম্বর ১, ২০২১

প্রিন্ট করুন
জেন সাকি 1

চলমান ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।   যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) জেন সাকির করোনা শনাক্ত হয়। তার হালকা কিছু উপসর্গ দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানান। তিনি বাইডেন প্রশাসনে করোনায় আক্রান্ত প্রথম কোনো হাই প্রোফাইল কর্মকর্তা। যদিও করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন ৪২ বছর বয়সী জেন সাকি।

জেন সাকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সবশেষ মঙ্গলবার হোয়াইট হাউজে তার সাক্ষাৎ হয়। এ সময় তারা ৬ ফুট দূরত্বে অবস্থান করেন এবং উভয়ই মাস্ক পরেছিলেন। দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কে স্বচ্ছ থাকতে নিজের করোনা পজিটিভ হওয়ার তথ্য প্রকাশ করেছেন। এদিকে, শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পরীক্ষা করেছেন। তবে তার ফলাফল নেগেটিভ এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন