শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

করোনার কোপের মধ্যেই ভারতের পাঁচ রাজ্যে নির্বাচন

রবিবার, জানুয়ারী ৯, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 55 1

চলমান ডেস্ক: পুরো ভারতজুড়েই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। কয়েকটি রাজ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। এ অবস্থায় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন করা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। যদিও এর মধ্যেও পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হল। তবে এ অবস্থায় ভোট করানোটা রীতিমত চ্যালেঞ্জের বলে মেনে নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার। খবর ওয়ান ইন্ডিয়া বেঙলির

ভোটারদের করোনার কোপ থেকে বাঁচাতে সব রকম স্বাস্থবিধি পালন করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যেমন স্যানিটাইজার, মাস্ক থেকে শুরু করে থাকছে সব ব্যবস্থা। এমনকি কঠোরভাবে করোনা বিধি পালন করা হবে বলেও জানিয়েছেন কমিশনার। তবে ভোটের দিন ঘোষণা করার আগে সব এজেন্সি, রাজনৈতিক দল, স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ১৮ কোটি ৩০ লাখ ভোটার ভোট দেবেন এ পাঁচ রাজ্যে।

এবার ভোটে ১৬ শতাংশ অতিরিক্ত বুথের ব্যবস্থা করা হয়েছে। করোনার কথা মাথা রেখে প্রতি বুথে ভোটারের সংখ্যাও কমানো হচ্ছে। এছাড়াও ভোট গ্রহণের সময় বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে কমিশন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। এছাড়াও করোনা আক্রান্তদের ভোটাধিকার প্রয়োগের সুবিধা থাকবে।

আর সে দিকে তাকিয়ে পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। অন্য দিকে, মহিলাদের কথাও ভেবেছে কমিশন। আর সেই কারণে পাঁচ রাজ্যেই মহিলা পরিচালনা করবে একাধিক বুথ। সব বুথে ভিভিপ্যাট থাকবে। সুষ্ঠ ও অবাধ নির্বাচন করার লক্ষ্যে প্রায় এক হাজারের কাছাকাছি পর্যবেক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছে কমিশন।

আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কড়া করোনা বিধি: পরিস্থিতি ভয়ঙ্কর হলেও সব দিক থেকেই প্রস্তুত কমিশন। তবে কঠোরভাবে করোনা বিধি পালনের নির্দেশ রয়েছে। কোন রোড শো, পদ যাত্রা, সাইকেল কিংবা বাইক র‍্যালিও হবে না। রাত আটটার পর নির্বাচনী প্রচার করা যাবে না। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বজায় থাকবে। ভার্চুয়াল র‍্যালিসহ সব কিছুই অনলাইনে জোর নির্বাচন কমিশনের। ডোর টু ডোর প্রচারে মাত্র পাঁচজন থাকতে পারবেন। পরবর্তী পরিস্থিতি দেখে এরপর সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন।

পাঁচ রাজ্যেই সাত দফায় ভোট: উত্তরপ্রদেশে ১০ ফেব্রুয়ারি প্রথম দফার ভোট। ১৪ ফেব্রুয়ারি ভোট হবে গোয়া, পঞ্জাব, উত্তরাখন্ডে। সে দিন দ্বিতীয় দফার ভোট হবে উত্তরপ্রদেশে। দুই দফায় ভোট মণিপুরে। প্রথম দফায় ভোট হবে ২৭ ফেব্রুয়ারি  ও দ্বিতীয় দফায় ভোট হবে ৩ মার্চ। পাঁচ রাজ্যের গণনা হবে ১০ মার্চ। এমনই জানিয়েছে কমিশন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন