সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে দক্ষিণ আফ্রিকায়

শনিবার, এপ্রিল ২৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে দক্ষিণ আফ্রিকায়। যদিও দেশটিতে কয়েক মাস ধরে সংক্রমণ কমে আসছিল।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজের (এনআইসিডি) প্রতিদিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২২ এপ্রিল) ২৪ ঘন্টায় নতুন করে চার হাজার ৬৩১ জন করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত সপ্তাহে আক্রান্ত হয়েছিল এক হাজার ৩০০ জন।

স্বাস্থ্য মন্ত্রী জো পাহলা পার্লামেন্টে বলেছেন, ‘সংক্রমণ বাড়ার হার উদ্বেগজনক।
নতুন সংক্রমণের অর্ধেকেরও বেশি জনবহুল গৌতেং প্রদেশে যেখানে রাজধানী জোহানেসবার্গ অবস্থিত।’

সংক্রমণের দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে বন্যা কবলিত কোয়াজুলু নাটাল প্রদেশ।

দেশটিতে শুক্রবার (২২ এপ্রিল) করোনার সংক্রমণে মারা গেছে একজন। যদিও মার্চের প্রথমে করোনায় মৃত্যু শুন্যে নেমে এসেছিল।

উল্লেখ্য, বিশ্বে যে কয়টি দেশে করোনার আঘাত তীব্র ছিল, দক্ষিণ আফ্রিকা তার একটি।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন