শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

করোনায় মৃত্যু ৫ হাজার আক্রান্ত আরো ৫ লাখের অধিক

রবিবার, ডিসেম্বর ৫, ২০২১

প্রিন্ট করুন
9923fd1b63a0a4e54f32c3b5d145d88a8405274c4ba181f6 1

চলমান ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচ হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৫৮৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও তিন লাখ ৭৬ হাজার ৮১৭ জন।
রোববার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৬৪ হাজার ৫৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৬ কোটি ৫৭ লাখ ৩০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ২২৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে মারা গেছেন আট লাখ আট হাজার ৬০৮ জন। করোনা থেকে সেরে উঠেছেন তিন কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ১১১ জন।

ভারতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৬১৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৭০ হাজার ৬২০ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৮৫৬ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৫ হাজার ৬০৬ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন।

তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।
তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৯৫ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এর পর বিশ্বের প্রায় সব দেশে এর সংক্রমণ ঘটে।
আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন