রবিবার, ১৫ মার্চ ২০২৬

শিরোনাম

কলম্বিয়ায় প্রচন্ড বর্ষণের ফলে সৃষ্ট ভূমি ধসে দশ জনের মৃত্যু

বৃহস্পতিবার, নভেম্বর ৪, ২০২১

প্রিন্ট করুন
columbia 1

চলমান ডেস্ক: কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার (২ নভেম্বর) একটি হোটেল মাটির নিচে চাপা পড়ায় দশ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ কথা জানায়। খবর এএফপির।

খবরে বলা হয়, ‘ঘটনাস্থল থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।’

ইকুয়েডরের সীমান্তবর্তী শহর মাল্লামা শহরে দিনের শুরুর দিকে এ ভয়াবহ ভূমি ধসের ঘটনা ঘটে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউএনজিআরডির পরিচালক জাদার গাভিরিয়া এএফপিকে বলেন, ‘মৃতদের মধ্যে আট নারী রয়েছেন। এদের মধ্যে কয়েকজন ভেনিজুয়েলার নাগরিক।’

তিনি জানান, হোটেলটির ভিতরে আরো অনেকে আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ দিকে, উদ্ধারকর্মীরা সেখান থেকে কাদামাটি সরিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে। ভূমি ধসে একটি প্রধান সড়কও মাটিতে ঢেকে গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন