চলমান ডেস্ক: কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা মা-বাবাসহ পরিবারের সঙ্গে কাতারে বাস করতেন। শনিবার (২৬ মার্চ) রাতে আল সামাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাতারপ্রবাসী সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয় (২২)।
বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, এই ৩ জনের গাড়ির চাকা নষ্ট হয়ে যাওয়ায় রাস্তায় রেখেই তারা ঠিক করেছিলেন। সে সময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত ২ জনকে হাসপাতালের নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন