শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে ঈদের ছুটিতে

বুধবার, এপ্রিল ২৭, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবিচ্ছন ও সচল রাখতে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে কাস্টমস হাউসগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান থাকবে। তবে এ সময়ের মধ্যে কেবলমাত্র ঈদের দিন কাস্টমস হাউস বন্ধ থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগের পরিচালক সৈয়দ এ মুমেন গণ মাধ্যমকে বলেন, ‘ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় এক সপ্তাহ ধরে সরকারি ও সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে, এ সময়ে পণ্য সরবরাহ ও ব্যবসায়-বাণিজ্যে যেন কোন ধরনের সমস্যা তৈরি না হয়, সে লক্ষ্যে কাস্টমস হাউসগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা হবে।’

এ সময়ে কাস্টমস হাউস খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

সিএন/এম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন