চলমান ডেস্ক: রাজধানী কিয়েভে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে জেলেনস্কি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে এটি ছিল প্রথম সাক্ষাৎ।
জেলেনস্কি রোববার (২৪ এপ্রিল) টুইটার বার্তায় বলেন, ‘আজ ইউক্রেনের জনগণ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ইউক্রেন-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও অংশীদারিত্ব এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি মজবুত অবস্থায় রয়েছে।’
রোববার (২৪ এপ্রিল) সকালে ইউটিউবকে সাক্ষাতকার দেয়ার সময় প্রেসিডেন্টের সহকারি ওলেকসি আরেসতোভিচ এ বৈঠকের কথা নিশ্চিত করেন। বৈঠকটি তখনো চলমান ছিল।
তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্টের সাথে কথা বলার সময় তারা যতটা সম্ভব সহায়তা দেয়ার কথা বলেন।’
শনিবার (২৩ এপ্রিল) জেলেনস্কি বলেছিলেন, তিনি এ পর্যন্ত ইউক্রেনকে ওয়াশিংটনের দেয়া সহায়তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন