সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

কুইন্সে ট্যাক্সি ড্রাইভারকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ জন পুলিশের কব্জায়

শুক্রবার, আগস্ট ১৯, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের কুইন্সে এক ট্যাক্সি ড্রাইভারকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ১০১ তম প্রিসেন্টে সন্দেহভাজনরা আত্মসমর্পণ করলে তাদের হেফাজতে নেয় নিউইয়র্ক সিটি পুলিশ।

জানা গেছে, গত শনিবার আরভার্ন বুলেভার্ডের কাছের এলাকায় ক্যাব চালক কুটিন গাইমাহের কাছে (৫২) একদল ব্যাক্তি অর্থ দাবি করে। অর্থ না দিলে তারা গাইমাকে ঘুষি ও লাথি মারে। এসময় একজন গাইমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে মাথায় গুরুতর আঘাত লেগে তার মৃত্যু হয়।

পুলিশ হেফাজতে থাকা দুইজন হলো—

অস্টিন আমোস (২০)। যার বিরুদ্ধে গণহত্যা, গ্যাং অ্যাসাল্ট, হামলা এবং চুরির অভিযোগ রয়েছে। ডাকাতি, অপরাধমূলক দুষ্টুমি, অপরাধমূলক অবমাননা এবং যৌন অসদাচরণ সহ তার আগে ছয়টি গ্রেপ্তার রয়েছে।

পুলিশ হেফাজতে থাকা আরো ব্যাক্তি নিকোলাস পোর্টার (২০) তার বিরুদ্ধে গ্যাং হামলা এবং চুরির অভিযোগ আনা হয়েছে।

এছাড়া হামলায় জড়িত ১৩ এবং ১৫ বছর বয়সী দুই তরুণীকে শনাক্ত করেছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানায়, ঘটনার দিন জরুরি সেবায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এসময় গাইমাকে রাস্তায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে সেন্ট জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে তিনি প্রাণ হারান।

পুলিশ আরো জানায়, ঘটনার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে। সেখানে কয়েকজন ব্যাক্তি গাইমাকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এমন দৃশ্য দেখা যায়। এ ঘটনায় দুইজনকে হেফাজতে নেওয়ার বিষয়টিও নিশ্চিত করে নিউইয়র্ক পুলিশ বিভাগ। এছাড়া বকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন