নিজস্ব প্রতিবেদক: চারদিকে রৌদ্রজ্জ্বল। আলোয় ঝলমলে দিন। চারদিকে ছোটাছুটি করছিলো কর্মব্যস্ত মানুষজন। তবে এমন সুন্দর দিন মহুত্বে ম্লান হয়ে ওঠে বন্দুকের গুলিতে। একে একে চারজনের ওপর ছোড়া হয় গুলি। আর এতে নিহত হয়েছেন একজন বাকিরাও হয়েছেন আহত।এমন ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার(১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের কুইন্সের এলমহার্স্টের একটি কর্নার মার্কেটের বাইরে এ ঘটনা ঘটে। এরপর থেকে পুরো এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একজন ৩২ বছর বয়সী লোককে গুলি করা হয়েছিল। এছাড়া একজন ২৮ বছর বয়সী লোকের মুখো এবং ৩৬ বছর বয়সী একজনকে বাম হাতে গুলি করা হয়েছিল।আহতদের মধ্যে তিনজনই শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শী বলেন, এটি খুবই বিপজ্জনক। কোথাও নিরাপদ নয়। প্রথমে ভেবেছিলাম এটা আতশবাজি কিন্তু পরে দেখি বন্দুক। সত্যি ভয়ানক!
এইদিকে এক ব্যবসায়ী বলেন, শহরের সড়ক কোনভাবেই নিরাপদ হচ্ছে না। আমরা প্রতিনিয়ত প্রাণ সংশয় নিয়ে চলাফেরা করছি। শিশুদের নিয়ে ভয় আরও বেশি। এই সন্ত্রাসী গোষ্ঠীদের দমন করতে হবে।
তদন্তকারীরা বলছেন, ধারণা করা হচ্ছে আহতদের টার্গেট করেই এই হামলা হয়েছে৷ এতে যোগসাজশ থাকতে পারে সন্ত্রাসী গ্যাংয়ের।
এইদিকে রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করছেন নিউইয়র্ক পুলিশ কমিশনার সিওয়েল। এসময় তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, আমরা শহরের নিরাপত্তায় সদা সতর্ক অবস্থানে রয়েছি। এর পরেও কতিপয় বিপথগামী মানুষ শহরের শান্তি নষ্ট করছে। আমরা আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন তিনি।
আইআই/সিএন



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন