শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

কুমিল্লায় বাস-সিএনজির মুখোমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

রবিবার, অক্টোবর ১৭, ২০২১

প্রিন্ট করুন
image 476775 1634410413 1

কুমিল্লা (দক্ষিণ) : কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে স্বামী-স্ত্রী দুইজনই নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অপর ১৫ ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে দশটায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর এলাকায়। নিহত স্বামী-স্ত্রী দুইজন হলেন- আদর্শ সদর উপজেলার রত্নাবতি গ্রামের আবু সাঈদ (৫০) ও রুবি আক্তার (৪২)।

ময়নামতি হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক এমরান হোসেন বাসসকে জানান, ঢাকা থেকে কোম্পানিগঞ্জগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ময়নামতিগামী যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস ও সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং বাসের আহত ১৫ যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসেবার জন্য পাঠানো হয়েছে ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন