শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

শিরোনাম

কেনিয়ায় আল-শাবাবের হামলায় ছয়জনের মৃত্যু

সোমবার, জানুয়ারী ৩, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 03T222245.465 1

চলমান ডেস্ক: সোমালিয়া সীমান্তবর্তী কেনিয়ার উপকূলীয় লামু অঞ্চলে সন্দেহভাজন আল-শাবাব জঙ্গিদের হামলায় সোমবার (৩ জানুয়ারি) ছয় জনের মৃত্যু হয়েছে। খবর এএফপির

লামু কাউন্টি কমিশনার ইরুঙ্গু মাচারিয়া বলেন, ‘সন্দেহভাজন আল-শাবাব গোষ্ঠীর সদস্যরা উইধু নামে পরিচিত একটি জায়গায় হামলা চালিয়েছে। এতে আমরা ছয়জনকে হারিয়েছি। একজনকে গুলি করে হত্যা করা হয়েছে ও আমাদের মধ্যে আরো অনেকে আগুনে পুরে মারা গেছে।’

তিনি আরা বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী তাদের তাড়া করছে ও আমরা স্থানীয়দেরকে সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছি।’

নাইরোবি লক্ষ্য করে সোমালিয়ায় সৈন্য পাঠানোর কারণে প্রতিশোধ হিসেবে আল-শাবাব যোদ্ধারা কেনিয়ার অভ্যন্তরে বেশ কয়েকটি বড় আকারের হামলা চালিয়েছে।

লামু অঞ্চলের জনপ্রিয় পর্যটন স্থান লামু সৈকত দ্বীপটি, সোমালি সীমান্তের কাছে অবস্থিত হওয়ায় সেখানে ঘন ঘন রাস্তার ধারে পুতে রাখা বোমা হামলা চালানো হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন