চট্টগ্রাম: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বায়েজিদ থানা যুবদলের উদ্যোগে সোমবার (২৪ জানুয়ারি) বাদে আসর বায়েজিদ বোস্তামীর (র) মাজার সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে মোনাজাতে প্রয়াত জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং বেহেশতের মেহমান হিসাবে কবুল করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ুও কামনা করা হয়।
দোআ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, বায়েজিদ থানা যুবদলের আহবায়ক অরুপ বড়ুয়া, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, বায়েজিদ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু, রুহুল আমিন, সাহাব উদ্দিন সাজ্জাদ হোসেন সাজু, আলমগীর মোহাম্মদ হেলাল, নজরুল ইসলাম নজু, তিন নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের আহবায়ক মো হাসান, যুগ্ম আহবায়ক তারেক রহমান, ইলিয়াস হোসেন, দুই নম্বর জালালাবাদ ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো কিরন, মো মাসুদ রানা, মো সবুজ, মো সাজু, মো জানে আলম জানু, মো মিজান প্রমুখ।
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন