সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

কোটা আন্দোলন ঘিরে সহিংসতা: শিগগির তদন্ত শুরু করবে জাতিসংঘ

বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বাংলাদেশে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া সহিংসতা ও হত্যার ঘটনায় শিগগির তদন্ত শুরু করবে জাতিসংঘ।

বুধবার (১৪ আগস্ট) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানান।

পরে ফোনালাপের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে খুব শিগগির জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল তদন্ত শুরু করতে শিগগির বাংলাদেশ সফর করবে।

অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করায় ফলকার টুর্ক এবং দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান ড. ইউনূস।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন