সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

খাদ্য সংকট: আগামী বছর পরিস্থিতি আরো খারাপ হতে পারে

মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান নিউইয়র্ক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবেলায় সাহসী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিশেষ আয়োজন ‘টাইম টু অ্যাক্ট টুগেদার: কোঅর্ডিনেটিং পলিসি রেসপন্সেস টু দ্য গ্লোবাল ফুড ক্রাইসিস’ এ গুতেরেস সোমবার (১৮ জুলাই) এ আহবান জানান।

ভিডিও বার্তায় তিনি সতর্ক করে বলেন, ‘আমরা চলতি বছর একাধিক দুর্ভিক্ষের সত্যিকারের ঝুঁকির মুখে রয়েছি। আগামী বছর পরিস্থিতি আরো খারাপ হতে পারে।’

তবে এখনই যৌথভাবে সাহসী ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এ বিপর্যয় এড়ানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

গুতেরেস বলেন, ‘এর অর্থ দ্রুত ইউক্রেনের খাদ্য উৎপাদন ও বিশ্ব বাজারে রাশিয়ার খাদ্য ও সার সরবরাহ শুরু করতে হবে। এ ছাড়া বৈশ্বিক বাণিজ্য উন্মুক্ত রাখতে হবে।’

তিনি উন্নয়নশীল দেশগুলোতে আর্থিক সংকট মোকাবেলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন