ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে। সেইসঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দেশটির তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
তার মৃত্যুর ঘটনায় আইআরজিসি শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তার শোকে মুহ্যমান।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে খামেনির শাহাদাত প্রমাণ করে যে এই মহান নেতা বৈধ ও ন্যায়সঙ্গত ছিলেন এবং তার আন্তরিক সেবাগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল।’
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে আরও বলে, ‘ইরানিরা তাদের ছেড়ে দেবে না।’
এছাড়া সংগঠনটি বলেছে, তারা দেশের ভেতরে ও বাইরে যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলায় দৃঢ়ভাবে অটল থাকবে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন