তেহরানে আজ বুধবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা হওয়ার কথা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সন্ধ্যায় প্রথম জানাজা হবে। এই আনুষ্ঠানিকতা তিনদিন ধরে চলবে। তারপর শোকযাত্রা অনুষ্ঠিত হবে।
এ অবস্থায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন, যিনিই খামেনির উত্তরসূরি হন না কেন, তিনি যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা, যুক্তরাষ্ট্রকে হুমকি কিংবা ইরানের জনগণকে দমনের নীতি অব্যাহত রাখেন, তাহলে তাকেও নির্মূল করা হবে।
খামেনির উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা গিয়েছিল। তবে বুধবার দ্য নিউইয়র্ক টাইমস ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আলি খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে আছেন। বুধবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে বলে টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন