রবিবার, ০১ মার্চ ২০২৬

শিরোনাম

খামেনি হত্যার প্রতিবাদে ভারতের কাশ্মীরে লাখো মানুষের বিক্ষোভ

রবিবার, মার্চ ১, ২০২৬

প্রিন্ট করুন

ইরানির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে হাজারো শিয়া মুসলিম রাস্তায় নেমেছেন। রোববার শ্রীনগরের প্রধান চত্বরে বড় সমাবেশ হয়েছে।

বিক্ষোভকারীরা লাল, কালো ও হলুদ পতাকা হাতে জড়ো হন। সমাবেশে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান শোনা যায়। পরিবেশ ছিল আবেগঘন। তবে সমাবেশ বেশিরভাগ সময় শান্তিপূর্ণ ছিল।

সৈয়দ তৌফিক এএফপিকে বলেন, ‘আজ আমরা সবাই খুব ভারাক্রান্ত হৃদয়ে আছি। আমরা আমাদের প্রিয় নেতার জন্য শোক করছি, যিনি শহীদ হয়েছেন। ট্রাম্পের জন্য আমাদের একটি বার্তা আছে … আমরা সবসময় তোমাদের জুলুমের বিরুদ্ধে দাঁড়াব।’

আরেক বিক্ষোভকারী ইশফাক ওয়ানি মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মুসলিম দেশগুলোকে ‘এক পতাকার নিচে’ ঐক্যবদ্ধ হতে হবে।

কাশ্মীরের আরও বিভিন্ন এলাকায় একই ধরনের বিক্ষোভ হয়। ভারতের যেসব অঞ্চলে উল্লেখযোগ্য শিয়া মুসলিম জনসংখ্যা আছে, সেখানেও প্রতিবাদ হয়েছে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, তিনি এ ঘটনার বিষয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ এড়িয়ে চলুন।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন