শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

গণমাধ্যম কর্মীদের উপর হামলা হচ্ছে মুক্ত গণমাধ্যমের কন্ঠরোধ করা

মঙ্গলবার, এপ্রিল ১৯, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে যাওয়া গণ মাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাংসদ গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেছেন, ‘সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণ মাধ্যম কর্মীরা বার বার হামলার শিকার হচ্ছেন। এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না।’

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে সিলেট বিভাগীয় জাতীয় পার্টি নেতাদের সাথে মত বিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন।

রমজানের পবিত্রতা ভেঙে যারা সন্ত্রাস ও নৈরাজ্য করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘গণ মাধ্যম কর্মীদের উপর হামলা হচ্ছে মুক্ত গণ মাধ্যমের কন্ঠরোধ করা।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টির মহাসচিব ও সাংসদ মুজিবুল হক চুন্নু।

উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, আবদুল্লাহ সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান সাব্বির আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় নেতা বশির লস্কর, মো. নজরুল ইসলাম বাবুল, মো. কুনু মিয়া।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন