চলমান ডেস্ক: রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ ক্ষেত্রের কাছে কামানের গোলার আঘাতে দেশটির এক সেনার মৃত্যু হয়েছে। এ দিকে, দেশটিতে রাশিয়ার ব্যাপক আগ্রাসনের আশংকা করা হচ্ছে। সশস্ত্র বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
ইউক্রেনের সেনাবাহিনী এ হামলার সুনির্দিষ্ট স্থানের নাম উল্লেখ না করে বলেছে, ‘সেখানে কামানের গোলার আঘাতে দুইজন আহত হয়েছে। তাদের একজনের অবস্থা ‘একেবারে আশংকাজনক’।’
সরকারি সূত্রের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে এএফপির তৈরি করা পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের শুরু থেকে ইউক্রেনের নয় সৈন্য নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন গত চার দিনের ব্যাপক সংঘর্ষে প্রাণ হারায়।
বিদ্রোহী নেতারা কেবলমাত্র বেসামরিক নাগরিক হতাহতের কথা জানায় ও তাদের যোদ্ধাদের মধ্যে কেউ নিহত হয়নি বলেও জানায় তারা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (২১ ফেব্রুয়ারি) ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে নিয়মিত সেনা মোতায়েনের অনুমোদন দেন।
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কর্মকর্তারা বলছেন, ‘রাশিয়া ইউক্রেন সীমান্তে তাদের প্রায় দেড় লাখ সেনা সমবেত করার পর দেশটিতে তাদের আগ্রাসন চালানো শুরু করে দিয়েছে।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন