শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

গ্যাস বিস্ফোরণে নয় জনের মৃত্যু আলজেরিয়ায়

শুক্রবার, এপ্রিল ৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: আলজেরিয়ার পূর্বাঞ্চলে গ্যাস বিস্ফোরণে নয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভয়াবহ এ বিস্ফোরণে একটি তিনতলা ভবন ধসে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির জাতীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধার কর্মীরা দুর্ঘটনার শিকার বা সম্ভাব্য জীবিতদের সন্ধানে বোর্জ বোউ আরিজ শহরে ধ্বংসস্তুপের ভিতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

তারা আরো জানায়, এ দুর্ঘটনায় পার্শ্ববতী ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, ফুটো দিয়ে গ্যাস নির্গত হওয়ার কারণে সকালে এ বিস্ফোরণ ঘটে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেবৌন শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক বার্তা পাঠিয়েছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে পার্শ্ববর্তী সেতিফ শহরের একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ আটজন নিহত হন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন