চট্টগ্রাম: ‘রোড টু সাসটেইনেবেলিটির কথা মাথায় রেখে গ্রিন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে চট্টগ্রামের প্রথম চেইনসুপার স্টোর খুলশী মার্ট। আন্তর্জাতিক নির্দেশনা মেনে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণসহ পলিথিন বর্জনের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে নিজেদের গ্রিন কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের এক করপোরেট প্রতিষ্ঠান। একই সাথে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে চট্টগ্রামের আশেপাশের অঞ্চলে মিনি ফরেস্ট এবং ইকো লাইব্রেরি করতে চায় খুলশী মার্ট।’ প্রতিষ্ঠানটির ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন খুলশী মার্টের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় কেক কেটে খুলশী মার্টের ১৬ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেন মোহাম্মদ আলী। খুলশী মার্টের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘একটি প্রতিষ্ঠানের জন্য ১৬ বছর খুব কম সময় নয়। খুলশী মার্টের সততা ও পণ্যের গুণগতমান ঠিক ছিল বলেই ১৬তে পা দিতে পেরেছে।’
আগামীতেও এ ধারা যেন অব্যাহত থাকে, গুরুত্বের সাথে তদারকি করার জন্য কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন র্যাব সাথে সিইও লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ, খুলশী মার্টের ভাইস চেয়ারম্যান গুলসান আরা আলী, সিইও সরফরাজ আলী, ম্যানেজার জামালউদ্দিন ও মার্ট প্রমোটরসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার শাখের হোসাইন।
অনুষ্ঠানে সরফরাজ আলী বলেন, ‘কল-কারখানায় যান্ত্রিক ব্যবহারের ফলে কার্বন নিস্বরণের কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তার কত অংশই পূরণ করতে পারছি আমরা? আমাদের বাঁচতে হলে রোড টু সাসটেইনেবেলিটির সাথে একাত্বতা ঘোষণা করতে হবে। কার্বন নিঃসরণের মাধ্যমে আমরা পরিবেশের যতটুকু ক্ষতি করছি, তার ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠানকেই সবুজায়নে এগিয়ে আসতে হবে।’
তিনি আরো বলেন, ‘বেটার নেগবুহুর্ডস মেক এ বেটার ওয়ার্র্ল্ড। সে বিষয়টি মাধায় রেখেই খুলশী মার্ট ২০২৫ সালের মধ্যে গ্রিন কোম্পানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। ইতিমধ্যে আমরা ১/২৪ সোসাল মুভমেন্ট নামের একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছি। এ প্রতিষ্ঠান দীর্ঘ দিন ধরে সারা বাংলাদেশে সবুজায়ন নিয়ে কাজ করছে।’ ২০২৫ সালের মধ্যে চট্টগ্রামের আশেপাশে অঞ্চলে মিনি ফরেস্ট ও ইকো লাইব্রেরি করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি।
শাখের হোসাইন বলেন, ‘পূর্তি উৎসবে প্রতি বছর খুলশী মার্ট দশ দিন ব্যাপী বিক্রয় উৎসব পালন করে থাকে। এবারো তাই করবে।’
১৬ বছর পূর্তি উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ বিশেষ সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিদিন দশজন ক্রেতা ফ্রি শপিংয়ের সুযোগ পাবেন। একই সাথে দুই হাজার টাকার উপরে কেনা প্রত্যেক ক্রেতা পাবেন পাঁচ শতাংশ ক্যাশব্যাক সুবিধা।’
এছাড়া শতাধিক পণ্যের উপর দশ থেকে ৩০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হয়েছে বলেও জানান তিনি।
শাখের হোসাইন বলেন, ‘মার্ট প্রমোটরসের অংঙ্গ প্রতিষ্ঠানকে বেকারির বিভিন্ন খাদ্যপন্য ফ্রি খাওয়ার সুযোগ থাকবে বিক্রয় উৎসবে।’
সিএন/এমএ



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন