শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

গ্রীষ্মকে সামনে রেখে এসি সার্ভিস ক্যাম্পেইন চালু স্যামসাংয়ের

শুক্রবার, ফেব্রুয়ারী ২৫, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ইলেকট্রনিকস প্রস্তুতকারক ব্র্যান্ড স্যামসাং এয়ার কন্ডিশনার ‘বিফোর সার্ভিস’ (বিএস) ক্যাম্পেইন ২০২২ চালু করেছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি, গ্রীষ্মের আগে উন্নতমানের এয়ার কন্ডিশনার ক্লিনিং সার্ভিসের সুযোগ দিচ্ছে। ক্যাম্পেইনটি আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে।

এ ক্যাম্পেইনের লক্ষ্য দেশের ৬৪ জেলার আনুমানিক আড়াই হাজার গ্রাহকের কাছে পৌঁছানো। এ ক্যাম্পেইনে ৩০০’রও বেশি দক্ষ ইঞ্জিনিয়ার কাজ করবেন। টানা পাঁচ বছর ধরে স্যামসাং দেশব্যাপী এ ক্যাম্পেইন পরিচালনা করছে। ‘বিফোর সার্ভিস’ এর মাধ্যমে, গ্রীষ্ম মৌসুমের ঠিক আগে কার্যকরী উপায়ে এয়ার কন্ডিশনার পরিস্কারের জন্য স্যামসাং এর অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে বিশেষ ক্লিনিং সার্ভিস দেয়া। এ ক্লিনিং সার্ভিস এয়ার কন্ডিশনারের কার্যকারিতা বাড়াবে ও গ্রাহকদের নিয়মিত এসি ব্যবহারে অসাধারণ অভিজ্ঞতা দেবে।

গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার প্রয়াসে স্যামসাং প্রায়শই বিভিন্ন আকর্ষণীয় ও উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে থাকে। সেই লক্ষ্যে, গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও উন্নত উপায়ে সেবা দিতে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম ও প্রচারণা উদ্যোগ নিয়েছে। এ সার্ভিস ক্যাম্পেইন চালুর মাধ্যমে স্যামসাং ফের এমন একটি পদক্ষেপ নিল। ক্যাম্পেইনটি সারা দেশে স্যামসাংয়ের সেবা প্রচারে ও গ্রাহকদের মাঝে এর সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে৷ স্যামসাংয়ের অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা গ্রাহকদের প্রফেশনাল ক্লিনিং সার্ভিস দেবেন।

গ্রাহকরা স্যামসাংয়ের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তাই, প্রতিষ্ঠানটি এর গ্রাহকদের আকর্ষণীয় ও চমকপ্রদ অফার দেয়ার মাধ্যমে তাদের জীবনধারায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। যে সব গ্রাহকরা এসি সার্ভিসটি নেবেন, তারা কোয়ালিটি ড্রিভেন মডিউল (কিউএমডি) এয়ার কন্ডিশনার কেনার ক্ষেত্রে দেড় হাজার টাকার গিফট কুপন পাবেন। এর মেয়াদ থাকবে আগামী ৩১ মে পর্যন্ত।

এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, ‘উদ্ভাবন, গ্রাহকদের ভাল পণ্য ও উন্নত সেবা দেয়া স্যামসাংয়ের কাছে বরাবরই প্রাধান্য পায়। একই সাথে, গ্রাহকরা আমাদের যে সব পণ্য ব্যবহার করছেন, সেগুলো নিয়ে তাদের সন্তুষ্টির ব্যাপারেও আমরা গুরুত্ব দিয়ে থাকি। তাই আমরা আশা করছি, এসি বিফোর সার্ভিস ক্যাম্পেইন আমাদের গ্রাহকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে।’

টেকসই ও নিরাপদ ব্যবহারের জন্য সিঙ্গাপুর, কোরিয়া ও অন্যান্য উন্নত দেশগুলোতে নিয়মিত এয়ার কন্ডিশনার ক্লিনিং ও সার্ভিসিং করা হয়। আগ্রহী গ্রাহকরা স্যামসাং কল সেন্টারে কল করে বিনামূল্যে সেবা পাওয়ার জন্য নিবন্ধন করতে পারেন। কল সেন্টারের নম্বর: ০৮০০০-৩০০-৩০০ (টোল ফ্রি)।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন