সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিরোনাম

গড় আয়ের গল্প শোনালেই গণধোলাই দিন

বুধবার, এপ্রিল ৬, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ‘কথায় কথায় ক্ষমতাসীনরা দুই হাজার ৫৯০ ডলার আয়ের গল্প শোনা, কিন্তু তারা জানেন না, শ্রীলঙ্কায় তিন হাজার ৮৩০ ডলার আয় নিয়েও ধ্বংস হয়ে যাচ্ছে। এ অবস্থায় গড় আয়ের গাল গল্প শোনালেই গণধোলাই দিন; যাতে করে এ অপরাধী-দুর্নীতিবাজরা শ্রীলঙ্কার মত বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে না পারে।’

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে প্রেসিডিয়াম মেম্বারদের সাথে ভার্চুয়াল আলোচনা সভায় জনতার প্রতি আহবান জানিয়ে তিনি এসব কথা বলেন।

প্রেসিডিয়াম মেম্বার শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে এতে আবদুল মান্নান আজাদ, ফজলুল হক, রাশেদা চৌধুরী, একরামুল হক গাজী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী বক্তৃতা করেন।

এ সময় নেতৃবৃন্দ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিলের পাশাপাশি ভাইস চেয়ারম্যান চন্দন চন্দ্র দাস, সহ-আন্তর্জাতিক সম্পাদক মাহমুদ চিশতী এলেক্সসহ অন্য নেতাকর্মীদের প্রেরণায় প্রতি বছরের মত এ বছরও মাসব্যাপী এ ইফতার কর্মসূচিতে প্রতিদিন দুই শতাধিক ভাসমান মানুষকে ইফতার, সেহরির খাবার ও অন্য পণ্য দেয়ার বিষয়ে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নীতির সাথে এগিয়ে চলার রাজনৈতিক ধারা এনডিবি বাংলাদেশের অন্য সব রাজনৈতিক দলের চেয়ে এগিয়ে রয়েছে আন্তরিকতায় আমজনতার রায়ে।’  

মোমিন মেহেদী এ সময় আরো বলেন, ‘নতুন প্রজন্মের প্রতিনিধিরা জানে অন্ধকারের রাজনীতিকরা নিজেদের পতন দেখতে পায় না, কেবল উন্নয়নই দেখে। কিন্তু তাদেরকে আমজনতাই জানাবে যে, দুর্নীতির উন্নয়নের মধ্যে পতন নির্মিত হয়।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন