শনিবার, ১৪ মার্চ ২০২৬

শিরোনাম

চট্টগ্রামে আওয়ামী লীগের মহাসমাবেশে ‘যোগ দিবে’ ২০ লাখ মানুষ

সোমবার, নভেম্বর ২৮, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বিভাগীয় শহরে সমাবেশের জবাব হিসেবে একইভাবে বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামী ০৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রান্ড মাঠে মহাসমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। আর এতে অন্তত ২০ লাখ মানুষের জনসমাগম করার লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সর্বস্তরের নেতাকর্মীরা। এতে বিভাগের জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দিবেন।

আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রীর সমাবেশে চট্টগ্রামের সব জেলার নেতাকর্মী, সমর্থকদের মিলনমেলা হবে। এতে ২০ লাখেরও বেশী মানুষের সমাগম ঘটানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরও বলেন, বিগত ১৪ বছর ধরে চট্টগ্রামের অনেকগুলো মেগা প্রকল্পের কাজ হয়েছে। এরমধ্যে ঢাকা- চট্টগ্রাম ছয় লাইন রোড, লিংক রোড, চট্টগ্রাম- কক্সবাজার রেল লাইন, চট্টগ্রাম বিমানবন্দর বন্দর ও সমুদ্র বন্দরের উন্নয়ন, মাতারবাড়ি সি পোর্ট, ফ্লাইওভার, টানেল অন্যতম। এসব উন্নয়ন প্রকল্পের সুফল জনগণ ভোগ করতেছে৷ যার কারনে তারা আওয়ামী লীগকে ভালোবেসে জনসভায় যোগ দিবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন